Monday, January 10, 2022

ওয়াবী সালাফিদের খপ্পর থেকে আপনার নিজের ঈমান ও আমল হেফাজত করুন/icsbanglatv

 


২১জানুয়ারি '২২, ইসলামী ছাত্রসেনা'র গৌরব, ঐতিহ্য ও সাফল্যের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী'র আহবান!


* ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের মাধ্যমে লেজুড়বৃত্তি পরিহার করে সুস্থধারার আদর্শিক ছাত্ররাজনীতির চর্চা করুন। 

* অপসংস্কৃতির আগ্রাসন বন্ধে ইসলামী সংস্কৃতি চর্চায় আত্মনিয়োগ করুন। 

* ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতন বন্ধ, ছাত্রসংগঠনগুলোর সহাবস্থান সুনিশ্চিত,  আবাসন ও পরিবহন সংকট দূরীভূত করার উদ্যোগ নিন।

* শিক্ষা সামগ্রীর মূল্যহ্রাস,  শিক্ষা বৈষম্য দূরীকরণ এবং প্রযুক্তি ও গবেষণার উপর সর্বোচ্চ বাজেট বরাদ্দ নিশ্চিত করুন। 
 
* জাতীয় শিক্ষানীতি ও পাঠ্যক্রমে সকল শ্রেনীতে ধর্মীয় শিক্ষা ও নৈতিকতা চর্চার বিষয়টি সুনিশ্চিত করুন। 

 * শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ, স্বাস্থ্যবিধি অনুসরণ করে পাঠদানের পরিবেশ ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত কল্পে একজন তত্ত্বাবধায়ক চিকিৎসক নিয়োগের জোর দাবি জানাচ্ছি৷ 

* গতানুগতিক ধারা থেকে বেরিয়ে নৈতিকতা নির্ভর  বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করুন। 

* বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।

* কুরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে  সৎ, দক্ষ, যোগ্য আগামীর জাতি গঠনে ইসলামী ছাত্রসেনা'র পতাকাতলে শরীক হোন।

-ইসলামী ছাত্রসেনা 

Friday, January 7, 2022

৫৮তম পবিত্র ওরছে নববী (দঃ) ও সুন্নি মহাসমাবেশ এর সবশেষ আপডেট!


৫৮তম পবিত্র ওরছে নববী (দঃ) ও সুন্নি মহাসমাবেশ এর সবশেষ আপডেট! -ইমামে রাব্বানী দরবার শরীফ (হাজীগঞ্জ, চাঁদপুর)।

Wednesday, January 5, 2022

মুর্শিদ নামের ভাঙা তৈরী মোর কেমনে জানিনা হবো পাড়!

মুর্শিদ নামের ভাঙা তৈরী মোর কেমনে জানিনা হবো পাড়!_নিদান কালে মুর্শিদ আমার হইও জাবিনদার।


Sunday, December 19, 2021

দু'দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন ইসলামিক ফ্রন্ট চেয়ারম্যানঃ সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী



২দিনের সফরে আজ চট্টগ্রাম যাচ্ছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মাননীয় চেয়ারম্যানঃ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।

আজ ২০ ডিসেম্বর '২১,ইং সোমবার সকাল ৮টার একটি ফ্লাইটযোগে ঢাকা থেকে ২ দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সম্মানিত চেয়ারম্যান আওলাদে রাসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ( মাঃ জিঃ আঃ)।


তিনি আজ বিকেল ৩টায় ফটিকছড়ি পীরে তরিকত আল্লামা সৈয়দ শামসুল হুদা (রঃ) এর ওরশ শরিফ উপলক্ষে অনুষ্ঠিতব্য বিশাল সুন্নী মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

পরদিন ২১ ডিসেম্বর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীর মুরাদপুরস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম জেলা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।


এছাড়া সন্ধ্যা ৬ঃ৩০ ঘটিকায় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর চট্টগ্রাম জেলা কমিটির সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।

২২ডিসেম্বর সকালে ফ্লাইটযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

Wednesday, November 24, 2021

হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা ইউনিয়নে চেয়ার প্রতীকে লড়বেন মাস্টার দেলোয়ার হোসাইন/icsbanglatv24news



আসন্ন হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা ইউনিয়ন নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মাস্টার দেলোয়ার হোসাইন এর দলীয় মনোনয়ন পত্র দাখিল।




২৪ নভেম্বর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক এবং ৮নং হাটিলা ইউনিয়নের জনপ্রিয় ব্যক্তি মাস্টার দেলোয়ার হোসাইন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ার প্রতীকে হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কমিশন অফিসে মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র দাখিল করে এক সাক্ষাৎকারে তিনি বলেন আসন্ন নির্বাচনে সুষ্ঠু ভোট জয়ের ব্যাপারে আমি আশাবাদী। আমি নির্বাচিত হলে মাদক মুক্ত সমাজ গঠন করব। দরিদ্র অসহায় ও অধিকার হারা মানুষের অধিকার যথাযথ ভাবে নিশ্চিত করব । সরকারের উন্নয়ন মূলক বরাদ্দের পুরো অংশের ব্যবহার নিশ্চিত করব ইনশাআল্লাহ।

#VoteForChair

Saturday, November 20, 2021

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা'আত এর জাতীয় কাউন্সিল আগামী ৫মার্চ ২০২২ইং -icsbanglatv24news



আগামী ৫মার্চ ২০২২ইং বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা'আত এর জাতীয় কাউন্সিল অধিবেশন'২২ অনুষ্ঠিত হবে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা'আত এর মাননীয় সভাপতিঃ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।



#আল্লামা ড. কাফিল উদ্দীন সরকার সালেহী সাহেব
#আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী
#আল্লামা মোশাররফ হোসেন হেলালী সাহেব
#এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী
#আল্লামা তাজুল ইসলাম চাঁদপুরী সাহেব
#আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী সাহেব
#আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব
#আল্লামা ডক্টর আনোয়ার হোসাইন সাইফী
#ক্বারী মাওলানা রুহুল আমীন সিদ্দিকি সাহেব
#এডভোকেট মুহাম্মদ শাহীদ রিজভী



★এছারাও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা'আতের কেন্দ্রীয় উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। 

YOUTUBE


সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচন এর গ্যারান্টি নিশ্চিত করতে পারে- সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার বিশাল কর্মী সম্মেলনে- জননেতা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ..............................................